Homeদৈনিক সংবাদস্থানীয়চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর অটোচালকের গলিত লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর অটোচালকের গলিত লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর রুমন আলী নামে এক অটোচালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার পিঠালীতলা-পুঠিমারী বিল এলাকার একটি আখক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, গত ২১ আগস্ট পাইলিং মোড় এলাকা থেকে অটোরিকশাসহ রুমন আলীকে অপহরণ করা হয়। এ ঘটনায় অসীম ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

বুধবার রাতে আখক্ষেতে কাজ শেষে বাড়ি ফেরার সময় কয়েকজন কৃষক ক্ষেতের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তারা পুলিশকে জানালে শিবগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রুমন আলীর মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্য ও স্বজনরা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, আখক্ষেত থেকে উদ্ধার করা মরদেহটি অটোচালক রুমন আলীর বলে শনাক্ত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, রুমন আলীকে অপহরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পর মূলহোতা অসীমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য