Latest blog posts

Written by our founders and volunteers, keeping you up to date!

সংক্রমণ প্রতিরোধে দ্রুত কার্যকর কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

হাসপাতালগুলোতে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দ্রুত একটি শক্তিশালী ও কার্যকর কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সংক্রমণ ছড়িয়ে পড়ার পর শুধু অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভর না করে শুরুতেই তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সোমবার রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত ‘সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ’ শীর্ষক উচ্চপর্যায়ের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বড় ধরনের সংক্রামক রোগ ও সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সুপরিকল্পিত ও ধারাবাহিক কৌশল...

বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু ‘বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬’

রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে উপমহাদেশের অন্যতম বড় ও মর্যাদাপূর্ণ স্কোয়াশ প্রতিযোগিতা ‘বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬’। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান। উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন প্রতিযোগিতার প্রমোটার ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম (অব.) এবং বসুন্ধরা স্পোর্টস সিটির নির্বাহী কর্মকর্তা কর্নেল মোহাসিনুল করিম (অব.)। পাঁচ দিনব্যাপী এ আন্তর্জাতিক আসরে স্বাগতিক বাংলাদেশসহ ১১টি দেশের ২৪ জন পেশাদার স্কোয়াশ অ্যাথলেট অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় রয়েছে...

শিল্পকলায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি: শুরু ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, চেতনা ও মুক্তির আকাঙ্ক্ষাকে চিত্রশিল্পের ভাষায় তুলে ধরতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে বিশেষ আর্ট ক্যাম্প ও চিত্রপ্রদর্শনী ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে দেশের ৫৬ জন বিশিষ্ট ও তরুণ প্রতিশ্রুতিশীল চিত্রশিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে। জাতীয় চিত্রশালার গ্যালারি-২-এ আয়োজিত প্রদর্শনীটি আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। দর্শনার্থীদের জন্য প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। তবে শুক্র ও শনিবার প্রদর্শনী চলবে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান...

অর্থনীতিকে টেকসই প্রবৃদ্ধিতে ফেরাতে ৩ ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর

দেশের অর্থনীতিতে বিদ্যমান সংকট কাটিয়ে টেকসই প্রবৃদ্ধির ধারায় ফিরতে তিন ধাপের কৌশলগত রূপরেখা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোর আওতায় ‘রিকভারি’, ‘রেস্টোরেশন’ এবং ‘রিকনস্ট্রাকশন ফর অ্যাকসিলারেশন’—এই তিন ধাপে অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ সম্প্রসারণ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ড. তিতুমীর বলেন, প্রথম ধাপ ‘রিকভারি’-তে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য। এ পর্যায়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, তারল্যসংকট মোকাবিলা, দীর্ঘদিনের ঋণজট...

ক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে অপরাধমুক্ত রাখতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

সুস্থ ও সুন্দর সমাজ গঠনের পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে তাদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য, নেতৃত্বের গুণাবলি ও ইতিবাচক মানসিকতা গড়ে ওঠে। রোববার (২৩ আগস্ট) বিকেলে বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়ন যুব সমাজ আয়োজিত ‘রাড়িপাড়া ইউনিয়ন ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা...