Home৪ অক্টোবর যোগদানের ঘোষণা, কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

৪ অক্টোবর যোগদানের ঘোষণা, কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের যোগদান ও পদায়নের তারিখ আগামী ৪ অক্টোবর নির্ধারণ করে সরকারের ঘোষণা দেওয়ার পর রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত শিক্ষকরা।

রোববার কয়েক ঘণ্টা শাহবাগ থানার সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালনের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নতুন বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

দুপুর প্রায় ২টার দিকে আন্দোলনকারীরা আনুষ্ঠানিকভাবে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন এবং যোগদান ও পদায়নের তারিখ নির্ধারণ করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তারা অবস্থানস্থল পরিষ্কার করে শান্তিপূর্ণভাবে শাহবাগ এলাকা ত্যাগ করেন।

এর আগে আগস্ট মাসের মধ্যেই যোগদান ও পদায়নের দাবিতে সকাল থেকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। আন্দোলনের কারণে শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড স্থাপন করা হয় এবং শাহবাগ থেকে টিএসসি অভিমুখী সড়কের একটি অংশে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন।

পরবর্তীতে ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, ডোপ টেস্ট এবং শিক্ষাগত সনদসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের কার্যক্রম সম্পন্ন করা হয়।

দীর্ঘদিন ধরে যোগদান ও পদায়নের অপেক্ষায় থাকা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা সরকারের সর্বশেষ সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন। এখন নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৪ অক্টোবর থেকে তাদের যোগদান ও পদায়ন প্রক্রিয়া শুরু হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments