Homeখেলাক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে অপরাধমুক্ত রাখতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

ক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে অপরাধমুক্ত রাখতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

সুস্থ ও সুন্দর সমাজ গঠনের পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেন, নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে তাদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য, নেতৃত্বের গুণাবলি ও ইতিবাচক মানসিকতা গড়ে ওঠে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়ন যুব সমাজ আয়োজিত ‘রাড়িপাড়া ইউনিয়ন ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তরুণ সমাজকে মাঠমুখী ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নিয়মিত ক্রীড়া আয়োজন অব্যাহত রাখতে হবে। এতে যুবসমাজের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি মাদক ও অপরাধপ্রবণতা কমানো সম্ভব হবে।

কচুয়ার গোয়ালমাঠ ফুটবল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ২ নম্বর ওয়ার্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৯ নম্বর ওয়ার্ড। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি পরিচালনা করেন সোয়েব চৌধুরী, গাওসুল আজম ও সেলিম রেজা।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি শেখ ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী হাসান, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আল মামুন এবং কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments