Homeদৈনিক সংবাদস্থানীয়ঈশ্বরদীতে ঝটিকা মিছিলের পর যুবলীগ নেতা গ্রেপ্তার, মোবাইল জব্দ

ঈশ্বরদীতে ঝটিকা মিছিলের পর যুবলীগ নেতা গ্রেপ্তার, মোবাইল জব্দ

পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় সূর্য প্রামাণিক (৪৫) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঈশ্বরদী পৌরসভার অরণকোলা সিমেন্ট মিলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সূর্য প্রামাণিক অরণকোলা এলাকার বাসিন্দা এবং ঈশ্বরদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। ঈশ্বরদী সদর (আমবাগান) পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) আফজাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মিছিল ও ফেসবুক ভিডিওকে কেন্দ্র করে পুলিশি তৎপরতা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে ঈশ্বরদী-পাবনা সড়কের হাড়ুখালী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হঠাৎ একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি মহাসড়ক ধরে অরণকোলা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরবর্তীতে ওই মিছিলের একটি ভিডিও চিত্র পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গালিবুর রহমান শরীফের ফেসবুক আইডি থেকে ছড়িয়ে দেওয়া হয়। ক্যাপশনে দাবি করা হয়, ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের নির্দেশে এবং হাবিবুর রহমানের নেতৃত্বে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে এ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে দাশুড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইসরাইল ও পাকশী ইউনিয়ন যুবলীগের মিরাজ হাসানসহ বেশ কয়েকজন শীর্ষ নেতার নাম উল্লেখ করা হয়।

পুলিশ পরিদর্শক আফজাল হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেপ্তার সূর্য প্রামাণিক ভোরের ওই মিছিলে সরাসরি অংশ নিয়েছিলেন। অভিযানের সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে, যা দিয়ে তিনি বিতর্কিত মিছিলটির ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টেও পোস্ট করেছিলেন।

এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তকরণসহ আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত নিবন্ধ

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -spot_img

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য