Homeদৈনিক সংবাদআন্তর্জাতিকআইএইএ-এর পরমাণু প্রস্তাব প্রত্যাখ্যান উত্তর কোরিয়ার: 'পশ্চিমা স্বীকৃতির দরকার নেই'

আইএইএ-এর পরমাণু প্রস্তাব প্রত্যাখ্যান উত্তর কোরিয়ার: ‘পশ্চিমা স্বীকৃতির দরকার নেই’

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) গৃহিত পরমাণু কর্মসূচি বন্ধের সাম্প্রতিক প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। দেশটি স্পষ্ট জানিয়েছে, তারা আইএইএ-এর কোনো সদস্য রাষ্ট্র নয়, ফলে এই ধরনের অযাচিত প্রস্তাবের আইনগত কোনো ভিত্তি বা কার্যকর প্রভাব তাদের ওপর নেই। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-এর বরাতে বার্তা সংস্থা এএফপি আজ এই কূটনৈতিক পাল্টাপাল্টি অবস্থানের খবর নিশ্চিত করেছে।

সারভৌম পারমাণবিক অবস্থানের সুরক্ষায় কঠোর বার্তা
শুক্রবার এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, ‘বৈরী শক্তিগুলো’ তাদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌম পারমাণবিক কর্মসূচি নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত। মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তৈরি করা এই প্রস্তাব উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদায় কোনো পরিবর্তন আনতে পারবে না।

তিনি জোর দিয়ে বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে উত্তর কোরিয়া অনেক আগেই বের হয়ে এসেছে। ফলে তাদের আত্মরক্ষামূলক পদক্ষেপ ও রাষ্ট্রীয় প্রতিরক্ষার ওপর আঙুল তোলা চরম ঔদ্ধত্যের শামিল। দেশের সর্বোচ্চ সংবিধানে তাদের পরমাণু সক্ষমতাকে স্থায়ী ও অপরিবর্তনযোগ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা কোনো আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতির ওপর নির্ভরশীল নয়।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কিম জং উনের কাছে থাকা পারমাণবিক অস্ত্রের পরিমাণ নিয়ে মন্তব্য করার পাশাপাশি আবারও আলোচনায় বসার আগ্রহ ব্যক্ত করেছেন। আইএইএ-এর সঙ্গে উত্তর কোরিয়ার এই সংঘাত এবং আত্মরক্ষামূলক কৌশল জোরদারের ঘোষণা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দীর্ঘমেয়াদি ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও উসকে দিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

সম্পর্কিত নিবন্ধ

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -spot_img

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য