Homeবিশেষ প্রতিবেদনঅভিন্ন প্রশিক্ষণ ও সনদ ব্যবস্থা: যুবদের গ্লোবাল জব মার্কেটে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

অভিন্ন প্রশিক্ষণ ও সনদ ব্যবস্থা: যুবদের গ্লোবাল জব মার্কেটে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি তরুণদের প্রতিযোগিতা বাড়াতে দেশের সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামো, অভিন্ন সিলেবাস এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সনদায়ন ব্যবস্থার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার রাজধানীতে নিজ কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের যুবসমাজের কারিগরি ও পেশাগত দক্ষতা বৃদ্ধি এখন সময়ের দাবি। বর্তমানে একাধিক মন্ত্রণালয়ের অধীনে পৃথকভাবে অনেক ট্রেনিং প্রোগ্রাম পরিচালিত হলেও উপযুক্ত সমন্বয়ের অভাবে সেসব কোর্স কার্যকর ভূমিকা রাখতে পারছে না। ফলে আমাদের তরুণদের অর্জিত সনদ আন্তর্জাতিক কিংবা জাতীয় পর্যায়ে কাঙ্ক্ষিত স্বীকৃতি পাচ্ছে না। এই বিচ্ছিন্নতা দূর করতে প্রধানমন্ত্রী এনএসডিএ গভর্নিং বডিকে একটি উচ্চপর্যায়ের ছোট কমিটি গঠনের নির্দেশ দেন, যারা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে বিভিন্ন মন্ত্রণালয়ের দক্ষতা উন্নয়ন উদ্যোগকে একটি কেন্দ্রীয় কাঠামোর অধীনে নিয়ে আসবে।

সভায় খাতভিত্তিক দক্ষতার চাহিদা নির্ধারণ, স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ এবং দেশীয় সনদের আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টি গুরুত্ব পায়। উচ্চপর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তadir, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারসহ সরকারের শীর্ষ কর্মকর্তা ও উপদেষ্টাবৃন্দ।

সমন্বিত সিলেবাস ও আর্ন্তজাতিক মানের ট্রেনিং চালু করা সম্ভব হলে তা যেমন দেশীয় শিল্প খাতের স্কিল-গ্যাপ মিটাবে, তেমনই বিদেশের বাজারেও বাংলাদেশি দক্ষ জনশক্তির অবস্থান মজবুত করবে।

সম্পর্কিত নিবন্ধ

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -spot_img

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য