Homeদৈনিক সংবাদআন্তর্জাতিকএআই চীনের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি: দেশটির গোয়েন্দাপ্রধান চেন ইশিন

এআই চীনের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি: দেশটির গোয়েন্দাপ্রধান চেন ইশিন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বর্তমান বৈশ্বিক ভূ-রাজনীতিতে চীনের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেছেন দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তামন্ত্রী ও গোয়েন্দা প্রধান চেন ইশিন। রোববার এক অনলাইন নিবন্ধে তিনি অভিযোগ করেন, শত্রুভাবাপন্ন পশ্চিমা বা বিদেশি শক্তিগুলো সামাজিক অস্থিতিশীলতা ও বৈষম্য সৃষ্টিতে জেনারেটিভ এআই-এর অপব্যবহার করছে। সংবাদ সংস্থা এএফপি জানায়, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন ওয়াশিংটন শীর্ষ বৈঠকের প্রাক্কালে চীনা গোয়েন্দাপ্রধানের এই নজিরবিহীন বক্তব্য বৈশ্বিক প্রযুক্তি অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

চেন ইশিন তার প্রবন্ধে লিখেছেন, “বিদেশি শক্তিগুলো অপতথ্য ও রাজনৈতিক গুজব ছড়িয়ে চীনের রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং আদর্শিক নিরাপত্তার বিরুদ্ধে পরিকল্পিত ‘জনমত যুদ্ধ’ ও ‘চিন্তাগত যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে।”

তিনি উল্লেখ করেন, মার্কিন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের ‘ক্লড মিথোস’ এবং ওপেনএআই-এর ‘চ্যাটজিপিটি-৫.৫-সাইবার’-এর উন্নত অটোমেটেড হ্যাকিং ও ইন্টেলিজেন্স সক্ষমতা চীনের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর (Data Infrastructure) জন্য চরম ঝুঁকিপূর্ণ। বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো বুদ্ধিমান ক্রলার ও প্রফাইল অ্যানালিটিক্স ব্যবহার করে চীনের নাগরিকদের সংবেদনশীল তথ্য ও রাষ্ট্রীয় বাণিজ্যিক গোপনীয়তা হাতিয়ে নিচ্ছে বলে তিনি জোর দাবি জানান।

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের উদাহরণ টেনে চীনা গোয়েন্দাপ্রধান বলেন, আধুনিক যুদ্ধক্ষেত্রে এআই প্রযুক্তি সামরিক সক্ষমতার সমীকরণ পুরোপুরি বদলে দিচ্ছে। এটি এখন বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোর কৌশলগত দ্বন্দ্বে মূল হাতিয়ারে পরিণত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যানথ্রপিক কিংবা ওপেনএআই-এর নির্বাহীদের মতো এআই মডেল উন্নয়নের গতি একবারে ধীর বা বন্ধ করার পক্ষে তিনি মত দেননি। বরং প্রযুক্তিগত ভূ-রাজনীতিতে টিকে থাকতে হলে এআই মডেল ট্রেনিং ও উন্নত কম্পিউটার প্রসেসিং চিপে চীনের পূর্ণাঙ্গ ‘প্রযুক্তিগত সার্বভৌমত্ব’ ও স্বনির্ভরতা অর্জনের ওপর জোর দিয়েছেন চেন ইশিন।

সম্পর্কিত নিবন্ধ

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -spot_img

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য