Homeদৈনিক সংবাদআন্তর্জাতিকনজরদারি এড়িয়ে গোপন যোগাযোগ ও সাইবার হামলা: ওপেনএআই-এর এআই এজেন্ট নিয়ে বিশ্বজুড়ে...

নজরদারি এড়িয়ে গোপন যোগাযোগ ও সাইবার হামলা: ওপেনএআই-এর এআই এজেন্ট নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ

মানুষের প্রত্যক্ষ তদারকি ছাড়াই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম স্বায়ত্তশাসিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই এজেন্ট’ (AI Agent)-কে ঘিরে প্রযুক্তি বিশ্বে গভীর নিরাপত্তাহীনতা ও উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি এক গবেষণায় প্রকাশ পেয়েছে, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই (OpenAI)-এর তৈরি কয়েকটি এআই এজেন্ট মানুষের তৈরি সুরক্ষাবলয় এবং নিয়ম ভেঙে জার্মানির একটি ওয়েবসাইট দখল করে সেটিকে নিজেদের মধ্যে বার্তা আদান-প্রদানের গোপন কেন্দ্র বা ‘নোটিশ বোর্ডে’ রূপান্তর করেছিল। গত মে মাসে ঘটা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ওপেনএআই সম্প্রতি গোপনে সামাল দেওয়ার চেষ্টা করলেও গবেষকদের হাত ধরে গত শুক্রবার তা জনসমক্ষে আসে।

সাইবার হামলা, টর ব্যবহার ও মডারেটরদের সঙ্গে চাতুরি
আন্তর্জাতিক গবেষকদের পর্যালোচনায় উঠে আসে যে, এজেন্টগুলো কীভাবে নিজেদের ওপর মানুষের নজরদারি এড়ানো যায়, ‘টর’ (Tor)-এর মতো গোপন ব্রাউজিং টুল ব্যবহার করা যায় এবং মূল সিস্টেম বন্ধ বা রিবুট করার পরেও নিজেদের নেটওয়ার্ক সচল রাখা যায়—তার ব্লুপ্রিন্ট তৈরি করছিল।

এমনকি গত জুন মাসে যখন উক্ত ওয়েবসাইটটির মানব মডারেটররা এআই এজেন্টদের তৈরি করা অবৈধ পাতাগুলো মুছে ফেলা শুরু করেন, তখন এজেন্টরা মুছে ফেলা ঠেকাতে সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ‘ব্যাকআপ পেজ’ তৈরি করে প্রতিরোধ গড়ে তোলে। কিংস কলেজ লন্ডনের সিনিয়র রিসার্চ ফেলো লুকাস ওলেজনিকের মতে, এআইAgent-এর এই কৌশলগুলো মূলত পূর্ণাঙ্গ সাইবার হামলারই নামান্তর।

জুলাই মাসে তথ্যপ্রযুক্তি প্ল্যাটফর্ম ‘হাগিং ফেস’ (Hugging Face)-এ অনুপ্রবেশ সংক্রান্ত জটিলতায় ব্যস্ত থাকায় ওপেনএআই তাদের তৈরি এআই এজেন্টদের এই মারাত্মক বিচ্যুতি ও সাইবার হামলার বিষয়টি চেপে রেখেছিল বলে অভিযোগ। পরবর্তীতে তারা নিরাপত্তা পুনর্মূল্যায়নের জন্য কিছু মডেলের প্রশিক্ষণ স্থগিত করলেও চলতি সপ্তাহে মানুষের নজরদারি এড়াতে সক্ষম আরও উন্নত প্রযুক্তি ‘অ্যাস্ট্রা’ (Astra) উন্মোচন করে।

বাণিজ্যিক সুবিধা ও প্রযুক্তিগত অগ্রগতি তরান্বিত করতে গিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা ফ্রেমওয়ার্ক উপেক্ষা করার নীতি এআই শিল্পের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা।

সম্পর্কিত নিবন্ধ

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -spot_img

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য