Homeদৈনিক সংবাদস্থানীয়পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, চাটমোহর থানার ওসির শোক প্রকাশ

পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, চাটমোহর থানার ওসির শোক প্রকাশ

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের সেনগ্রামে পুকুরের পানিতে ডুবে হুজাইফা (৬) ও মাহফুজ (৬) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চাটমোহরের সেনগ্রাম এলাকায় হৃদয়বিদারক এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হুজাইফা সেনগ্রামের বাসিন্দা মজিবর রহমানের ছেলে এবং মাহফুজ একই গ্রামের রুবেল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে পরিবারের বয়স্ক সদস্যরা পাট ধোয়ার কাজে বাড়ির পাশের মাঠে গিয়েছিলেন। এ সময় বাড়ির অমগোচরে শিশু দুটি নিজেদের বসতবাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। সাতার না জানার কারণে একপর্যায়ে অসাবধানতাবশত তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়।

পরবর্তীতে বিকেলে বাড়ির লোকজন শিশুদের দেখতে না পেয়ে চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা পুকুরের পানিতে দুই শিশুর নিথর দেহ ভেসে উঠতে দেখে দ্রুত তাদের উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান গভীর শোক প্রকাশ করে জানান, “একসঙ্গে দুই নিষ্পাপ শিশুর পানিতে ডুবে অকাল মৃত্যুর ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। বর্ষা ও জলাশয়ের মৌসুমে বিশেষ করে ছোট বাচ্চাদের সুরক্ষায় অভিভাবকদের আরও বেশি সতর্ক ও সচেতন থাকা জরুরি।”

সম্পর্কিত নিবন্ধ

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -spot_img

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য