Homeবিশেষ প্রতিবেদনরামিসা হত্যার মতো দ্রুততম সময়ে অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যার মতো দ্রুততম সময়ে অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার সপ্তম শ্রেণির ছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া রামিসা হত্যা মামলার মতো দ্রুততম সময়ে সমাপ্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আইনানুগ যাবতীয় তথ্য-প্রমাণ ও আলামত গুটিয়ে দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দাখিল করে আদালতকে পূর্ণ সহায়তা দেওয়া হবে, যেন সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন করা সম্ভব হয়।”

১২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার ও অপরাধ স্বীকার
কুমিল্লার লালমাই পাহাড়ের ঘটনাটিকে একটি মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে নিহত অপ্রতিমের মরদেহ উদ্ধার এবং পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তারা এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তদন্তের তথ্য তুলে ধরে মন্ত্রী জানান, “গ্রেফতারকৃত অপরাধীদের বয়স আনুমানিক ১৮ বা তার কাছাকাছি, যারা একটি স্থানীয় কিশোর গ্যাং বা অপরাধ চক্রের সঙ্গে যুক্ত। নিহত অপ্রতিমের সঙ্গে তাদের বন্ধুত্বের সম্পর্ক ছিল এবং তারা একসঙ্গে চলাফেরা করত। ছবি তোলার উদ্দেশ্যে মায়ের আইফোন (iPhone) নিয়ে বের হওয়া অপ্রতিমকে হত্যার পর সেই মোবাইলটি হাতিয়ে নেয় চক্রটি। প্রধান আসামি তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অপ্রতিমের ছিনতাই হওয়া আইফোনটি।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে দ্রুততম সময়ে ক্লুলেস ও স্পর্শকাতর মামলাটির জট খোলা এবং সব আসামিসহ মূল আলামত জব্দের জন্য পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেল ৩টায় ছবি তোলার কথা বলে মায়ের ব্যবহৃত আইফোন নিয়ে কুমিল্লা নগরীর বাসা থেকে বের হয় অপ্রতিম। পরবর্তীতে সে আর ফিরে না এলে পুলিশ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।

সম্পর্কিত নিবন্ধ

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -spot_img

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য