Homeদৈনিক সংবাদজাতীয়নতুন বিয়েতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন রোধে কাবিননামা সংশোধনে হাইকোর্টের রুল

নতুন বিয়েতে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন রোধে কাবিননামা সংশোধনে হাইকোর্টের রুল

নতুন বিয়ের ক্ষেত্রে পূর্ববর্তী বৈবাহিক তথ্য গোপন ও প্রতারণা রোধ করতে কাবিননামায় বর ও কনের আগের এবং বিদ্যমান বিয়ে, সন্তান, জাতীয় পরিচয়পত্র এবং পূর্বের সংসারের আইনগত দায়দায়িত্ব অন্তর্ভুক্তির নির্দেশনা চেয়ে করা রিট আবেদনে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই রুল জারি করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসানের পক্ষে আইনজীবী শেখ ওমর ও তানজিলা রহমান আদালতে রিট আবেদনটি পরিচালনা করেন।

রিট আবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে ব্যবহৃত মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন সংক্রান্ত ‘ফরম ঘ’ বা কাবিননামায় বর ও কনে উভয়েরই পূর্ববর্তী ও বিদ্যমান বিয়ে, তালাক, সাবেক স্বামী বা স্ত্রী, সন্তান এবং ভরণপোষণ ও অভিভাবকত্বসংক্রান্ত চলমান আইনি দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ ও যাচাইয়ের কোনো কার্যকর ব্যবস্থা নেই।

বর্তমানে কাবিননামায় বরের ক্ষেত্রে কেবল বিদ্যমান স্ত্রী এবং সালিশি পরিষদের অনুমতির কিছু সীমিত তথ্য চাওয়া হলেও আগের অন্যান্য সব বিয়ে ও সন্তানদের তথ্য চাওয়ার বাধ্যবাধকতা অনুপস্থিত। একইভাবে কনের ক্ষেত্রেও সমতাভিত্তিক তথ্য অনুসন্ধানের নিয়ম নেই, যা পরবর্তীতে প্রতারণামূলক বিয়ের সুযোগ তৈরি করে।

মৌলিক অধিকার সুরক্ষা ও প্রতিকারের দাবি
শুনানিতে আবেদনকারীরা জানান, বিয়ের মতো গুরুত্বপূর্ণ চুক্তিতে তথ্য গোপন করার ফলে নাগরিকরা স্বাধীন ও পূর্ণাঙ্গ তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে প্রতিনিয়ত পারিবারিক বিরোধের পাশাপাশি প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানদের আইনি অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রিটে আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে (আইজিআর) বিবাদী করা হয়েছে। হাইকোর্ট শুনাহিসেবে জানতে চেয়েছেন—নাগরিকদের পারিবারিক জীবন ও অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট কাবিননামা ফরমটি সংশোধনে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না।

সম্পর্কিত নিবন্ধ

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -spot_img

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য