Homeদৈনিক সংবাদজাতীয়৩ মাসের কোর্স ও যাতায়াত ভাতা: অষ্টম ব্যাচে ভর্তি নিচ্ছে যুব উন্নয়ন...

৩ মাসের কোর্স ও যাতায়াত ভাতা: অষ্টম ব্যাচে ভর্তি নিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর

দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান তৈরিতে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ প্রদান করা হবে।

সারা দেশে ‘ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’-এর সার্বিক ব্যবস্থাপনায় আগামী ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অষ্টম ব্যাচের এই ৩ মাস মেয়াদি কোর্সটি পরিচালিত হবে।

যোগ্যতা, ভাতা ও অন্যান্য সুবিধাদি

  • প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য: দৈনিক ৮ ঘণ্টা হিসেবে মোট ৬০০ ঘণ্টার পূর্ণাঙ্গ প্রশিক্ষণ দেওয়া হবে। কোনো প্রকার কোর্স ফি লাগবে না।

  • শিক্ষাগত যোগ্যতা ও বয়স: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস। বয়সীমা ১৮ থেকে ৩৫ বছর। কম্পিউটার বা আইসিটিতে মৌলিক জ্ঞান এবং ইংরেজিতে প্রাথমিক দক্ষতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

  • দৈনিক ভাতা ও খাবার: প্রশিক্ষণকালে প্রতি কার্যদিবসে ২০০ টাকা হারে যাতায়াত ভাতা দেওয়া হবে। এছাড়া সকালে নাশতা, দুপুরের খাবার এবং বিকেলের টিফিনের ব্যবস্থা থাকবে। কোর্স শেষে মিলবে সরকারি সনদ ও পরবর্তী কাজের জন্য মেন্টরিং সাপোর্ট।

আবেদন ও নির্বাচন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটে (https://e-laeltd.com/64-student-reg-jubo) অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। সময় পার হওয়ার পর আবেদন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

জেলা প্রশাসকের প্রতিনিধি ও যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট উপপরিচালকের সমন্বয়ে গঠিত ৫ সদস্যের কমিটি প্রার্থীদের বাছাই করবে। আবেদনকারীদের আগামী ১৯ সেপ্টেম্বর লিখিত এবং ২০ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার স্থান ও সময় এসএমএসের মাধ্যমে জানানো হবে। আগামী ২৩ সেপ্টেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশ করবে ইসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্পর্কিত নিবন্ধ

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -spot_img

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য