Homeখেলাবিশ্বকাপ কুইজের বিজয়ীদের পুরস্কার দিল ইউএস-বাংলা এয়ারলাইনস ও ঢাকা ফ্ল্যাশ

বিশ্বকাপ কুইজের বিজয়ীদের পুরস্কার দিল ইউএস-বাংলা এয়ারলাইনস ও ঢাকা ফ্ল্যাশ

বিশ্বকাপ ফুটবল ২০২৬ শেষ হলেও ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসকে ধরে রাখতে আয়োজিত ‘বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা’-র বিজয়ীদের পুরস্কার প্রদান করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস ও ঢাকা ফ্ল্যাশ।

রোববার (২ আগস্ট) ঢাকা ফ্ল্যাশের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ফ্ল্যাশের সম্পাদক জয়ন্ত কর্মকার এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (পিআর) মো. কামরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রীড়া উপস্থাপক ফয়সাল তিতুমীর।

বিশ্বকাপ চলাকালে আয়োজিত এই কুইজ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক পাঠক অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে দুইজন বিজয়ী নির্বাচন করা হয়।

প্রথম পুরস্কার হিসেবে এস আর মুনতাসির রহমান জিতেছেন ইউএস-বাংলা এয়ারলাইনসের সৌজন্যে ঢাকা–কক্সবাজার–ঢাকা রুটের একটি রিটার্ন বিমান টিকিট। দ্বিতীয় পুরস্কার বিজয়ী তারেক আজিজ পেয়েছেন ঢাকা–সিলেট–ঢাকা রুটের একটি রিটার্ন বিমান টিকিট। অনুষ্ঠানে বিজয়ীদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ঢাকা ফ্ল্যাশের সম্পাদক জয়ন্ত কর্মকার।

অনুষ্ঠানে জয়ন্ত কর্মকার বলেন, বিশ্বকাপ উপলক্ষে ঢাকা ফ্ল্যাশের বিশেষ আয়োজন ‘ওয়ার্ল্ড কাপ ক্রেজ’ দেশ-বিদেশের দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। তিনি জানান, শুধু বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট নয়, সারা বছর ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার সংবাদ, বিশ্লেষণ ও বিশেষ আয়োজন নিয়মিত প্রচার করবে ঢাকা ফ্ল্যাশ।

ইউএস-বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (পিআর) মো. কামরুল ইসলাম বলেন, বিশ্বকাপকে ঘিরে বিভিন্ন ইতিবাচক উদ্যোগের সঙ্গে ইউএস-বাংলা যুক্ত ছিল। তিনি বলেন, “ঢাকা ফ্ল্যাশের ‘ওয়ার্ল্ড কাপ ক্রেজ’-এর মতো জনপ্রিয় আয়োজনের অংশ হতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও খেলাধুলাসহ বিভিন্ন ইতিবাচক উদ্যোগে ঢাকা ফ্ল্যাশের পাশে থাকতে চাই।”

অনুষ্ঠানে ঢাকা ফ্ল্যাশ জানায়, আগামী সপ্তাহ থেকে দর্শকদের জন্য দুটি নতুন ক্রীড়াভিত্তিক অনুষ্ঠান চালু করা হবে। এর মধ্যে ‘স্পোর্টস ক্রেজ’ অনুষ্ঠানে সপ্তাহজুড়ে দেশি-বিদেশি খেলাধুলার খবর ও বিশ্লেষণ তুলে ধরা হবে। পাশাপাশি ‘বিয়ন্ড ফুটবল’ নামে আরেকটি অনুষ্ঠানে ফুটবলের বাইরের ক্রীড়াজগতের নানা গল্প, ব্যক্তিত্ব ও ভিন্নধর্মী বিষয়বস্তু উপস্থাপন করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments