সরকারি দপ্তরগুলোর সব ধরনের দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগো ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। এ নির্দেশনা আগামী ২৫ মে ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময় পর্যন্ত সরকারি সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের দাপ্তরিক পত্রে যথাযথভাবে ‘নজরুল বর্ষ’-এর লোগো ব্যবহার করতে হবে।
এছাড়া লোগোটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে।
সরকার জানিয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জীবন, সাহিত্যকর্ম ও আদর্শ নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই সরকারি দাপ্তরিক কার্যক্রমে নির্ধারিত লোগো ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


