Homeদৈনিক সংবাদজাতীয়সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনা: চালক পলাতক, নিহত ১

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনা: চালক পলাতক, নিহত ১

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা এলাকায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মাজেদ মোড়ল (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের শাকদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাজেদ মোড়ল সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন পরিচ্ছন্ন কর্মী ছিলেন।

নিহতের ছেলে কালাম মোড়ল ও সালাম মোড়ল জানান, সকালে তাঁদের বাবা কাজ শেষ করার উদ্দেশ্যে বাইসাইকেল নিয়ে পাটকেলঘাটা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শাকদাহ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সাতক্ষীরাগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁর বাইসাইকেলটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে তিনি বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর পরই ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -spot_img

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য