Homeইতিহাসটঙ্গীর ১৪ শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্মারক’ উন্মোচন

টঙ্গীর ১৪ শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্মারক’ উন্মোচন

জুলাইয়ের আন্দোলনে টঙ্গীর ১৪ শহীদের জীবন, সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘জুলাই স্মৃতি স্মারক’ উন্মোচন করা হয়েছে। টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রকাশিত স্মারকটিতে শহীদদের পাশাপাশি জুলাই আন্দোলনে আহতদের স্মৃতিও সংরক্ষণ করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় টঙ্গীর দারুল ইসলাম ট্রাস্টে জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্মারকটির মোড়ক উন্মোচন করেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জামাল উদ্দিন।

অনুষ্ঠানে শহীদ শাকিল পারভেজের বাবা বেলায়েত হোসেন, জুলাই আন্দোলনের অন্যতম শহীদ সামিউ আমান নূরের বাবা মোহাম্মদ আমানুল্লাহসহ কয়েকটি শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। পরে তাদের হাতে ‘জুলাই স্মৃতি স্মারক’ তুলে দেওয়া হয়।

স্মারকটিতে টঙ্গীর ১৪ শহীদের জীবন, আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের পাশাপাশি জুলাই আন্দোলনে আহতদের ইতিহাসও সংরক্ষণ করা হয়েছে।

‘শহীদদের ইতিহাস বিকৃত হতে দেওয়া হবে না’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জামাল উদ্দিন বলেন, শহীদরা জাতির সাহসের প্রতীক এবং একটি রক্তাক্ত অধ্যায়ের মহানায়ক। তাঁদের স্মৃতি ও ইতিহাস যাতে কোনোভাবেই বিকৃত না হয়, সে লক্ষ্যেই ‘জুলাই স্মৃতি স্মারক’ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, স্মারকটিতে টঙ্গীর ১৪ শহীদের ইতিহাস তুলে ধরা হয়েছে। শহীদ পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে তাঁদের আহ্বানে সাড়া দেন উল্লেখ করে তিনি বলেন, তাঁদের পাশে থাকার বিষয়টি তাঁদের জন্য গুরুত্বপূর্ণ।

অধ্যাপক জামাল উদ্দিন বলেন, শহীদ পরিবারগুলোর পাশে তারা আজীবন থাকার চেষ্টা করবেন। একই সঙ্গে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার এবং জুলাইয়ের ইতিহাস বিকৃত হতে না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, জুলাইয়ের স্মৃতিকে ধারণ করে টঙ্গীর ১৪ শহীদের স্মরণে স্মারকটি প্রকাশ ও সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ প্রশংসনীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক।

টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর আমির নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা জামায়াতে ইসলামীর আমির আনোয়ার হোসেন ভূঁইয়া, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ফখরুল আলম সিফাত, গাজীপুর সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সোলাইমান হোসাইনসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শেষপর্বে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করা হয়। জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, শহীদ ও আহতদের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এসব স্মৃতি সংরক্ষণের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য