Homeবিশেষ প্রতিবেদনগত ছয় মাসে ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

গত ছয় মাসে ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত ছয় মাসে দায়ের হওয়া ফৌজদারি মামলাগুলোর প্রায় সব আসামিকেই গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময়ে কোনো ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে বাহিনী ব্যর্থ হয়নি বলেও দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় ছয় মাস পূর্ণ করেছে। এই সময়ে এমন কোনো ঘটনা ঘটেনি, যার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্তদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, গত ছয় মাসে দায়ের হওয়া ফৌজদারি মামলাগুলোর প্রায় সব আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী কার্যকরভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

রংপুরে সাম্প্রতিক সময়ে আলোচিত একটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, ওই ঘটনার পরও যৌক্তিক সময়ের মধ্যেই অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, অপরাধ সংঘটনের পর দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। সেই দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য