Homeজুলাই বিপ্লবজুলাই আন্দোলনে হামলার মামলায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জুলাই আন্দোলনে হামলার মামলায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সানজিদ আহমেদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে চুয়াডাঙ্গা শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে ছাত্রছাত্রীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলাসহ সানজিদ আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জুলাই আন্দোলনে হামলার ঘটনায় অভিযুক্ত সানজিদ আহমেদকে চুয়াডাঙ্গা শহর থেকে আটক করা হয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের আগস্টে দায়ের হওয়া শিক্ষার্থীদের ওপর হামলার মামলাসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোর পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে গ্রেপ্তার সানজিদ আহমেদকে আদালতে সোপর্দ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments