Homeদৈনিক সংবাদজাতীয়প্রতিষ্ঠান থেকে দলীয়করণ দূর করে আইনি সুশাসন প্রতিষ্ঠার ঘোষণা সংস্কৃতি মন্ত্রীর

প্রতিষ্ঠান থেকে দলীয়করণ দূর করে আইনি সুশাসন প্রতিষ্ঠার ঘোষণা সংস্কৃতি মন্ত্রীর

গত ১৭ বছরে রাজনৈতিক দলীয়করণের কারণে দেশের বহু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে সরকার এখন থেকে ন্যায্যতা, জবাবদিহিতা ও আইনের শাসনের ভিত্তিতে দেশ পরিচালনা করবে বলে সাফ জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গার সকল দপ্তর প্রধানের সঙ্গে আয়োজিত এক পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে চুয়াডাঙ্গায় নিজের প্রথম সরকারি সফরে এসে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং মাদক ও দুর্নীতির প্রশ্নে বর্তমান সরকার পুরোপুরি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। একই সঙ্গে কৃষি ও জ্বালানি খাতকে ঘিরে যেকোনো ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার রোধে স্থানীয় প্রশাসনকে তৎপর থাকার নির্দেশ দেন তিনি।

জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নই সরকারের মূল লক্ষ্য। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ এবং দেশব্যাপী খাল খনন কর্মসূচির মতো অগ্রাধিকার প্রকল্পগুলো সরাসরি জনগণের সুবিধার কথা মাথায় রেখেই বাস্তবায়ন করা হচ্ছে। সংস্কৃতি খাতের পরিকল্পনা প্রসঙ্গে নিতাই রায় চৌধুরী জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশজুড়ে ধারাবাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশের অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

মন্তব্য করুন

অনুগ্রহ করে আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

- Advertisment -spot_img

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক মন্তব্য