Homeরাজনীতিপ্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে এনসিপির সাবেক নেতা গাজী তানভীর গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে এনসিপির সাবেক নেতা গাজী তানভীর গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া সদর থানা পুলিশের একটি দল মঙ্গলবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে বগুড়ায় আনা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলায় গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় আটক করার পর বগুড়ায় নেওয়া হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীর নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেন, যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর পরদিন বগুড়া জেলা ছাত্রদলের নেতাকর্মীরা তার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

পরবর্তীতে গত ৩ আগস্ট বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন খান রুবেল বাদী হয়ে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেন।

গাজী সালাউদ্দিন তানভীরের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলায়। গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি এনসিপির রাজনীতিতে সক্রিয় হন এবং বগুড়ায় ব্যাপক প্রচারণা চালান। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এর আগে একবার তাকে এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় দল থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments