Homeফেনীতে এসপি কার্যালয়ের সামনে জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের অবস্থান, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

ফেনীতে এসপি কার্যালয়ের সামনে জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের অবস্থান, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলার আসামিদের গ্রেপ্তার এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ফেনীতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাইযোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এ কর্মসূচি প্রায় এক ঘণ্টা চলে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মামলার আসামি ও অস্ত্রধারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফেনী কলেজ শাখার সভাপতি এবং ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের অভিযোগে অভিযুক্ত নোমান হাবিব দীর্ঘদিন ধরে ফেনীতে অবস্থান করছেন। তাদের দাবি, তিনি প্রকাশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

কর্মসূচিতে অংশ নেওয়া জুলাইযোদ্ধা মোহাইমিন তাজিম বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতারা প্রকাশ্যে চলাফেরা ও কর্মসূচি পালন করবেন, আর পুলিশ নীরব থাকবে—এটি গ্রহণযোগ্য নয়। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান এবং তা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

পরিস্থিতির একপর্যায়ে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের অভিযোগ শোনেন এবং নোমান হাবিবসহ জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন।

পুলিশ সুপারের আশ্বাসের পর আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। তবে তারা জানান, দ্রুত দৃশ্যমান অগ্রগতি না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments