Homeশিক্ষাপরীক্ষা নয়, ফলের ভিত্তিতেই হবে একাদশ শ্রেণিতে ভর্তি

পরীক্ষা নয়, ফলের ভিত্তিতেই হবে একাদশ শ্রেণিতে ভর্তি

আগামী শিক্ষাবর্ষেও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগের বছরের মতো এবারও কেন্দ্রীয়ভাবে অনলাইন আবেদন, মেধাক্রম এবং শিক্ষার্থীদের পছন্দক্রমের ভিত্তিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। এ জন্য পৃথক কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ-সংক্রান্ত নীতিমালার খসড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠিয়েছে।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, গত বছরের ভর্তি নীতিমালার ধারাবাহিকতাই বজায় রাখা হয়েছে।

তিনি জানান, “এবারও একাদশে ভর্তি প্রক্রিয়ায় বড় কোনো পরিবর্তন আসছে না। ফল বা নম্বরের ভিত্তিতে ভর্তির নিয়ম বহাল রেখে নীতিমালার খসড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।”

১০ আগস্ট প্রকাশ হবে এসএসসির ফল

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর আগে ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ থাকলেও শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়।

ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

কিছু কলেজে থাকবে ভর্তি পরীক্ষা

সাধারণ কলেজ ও মাদ্রাসাগুলোতে ফলের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হলেও নটর ডেম কলেজ, হলি ক্রস কলেজসহ চার্চ পরিচালিত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগের মতোই আদালতের নির্দেশনা অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

আসনের চেয়ে পরীক্ষার্থী কম

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণিতে ২৬ লাখের বেশি আসন রয়েছে।

অন্যদিকে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী। ফলে প্রতি বছরের মতো এবারও একাদশ শ্রেণিতে উল্লেখযোগ্য সংখ্যক আসন ফাঁকা থাকার সম্ভাবনা রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments