Homeকুমিল্লায় বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল জব্দ, পালিয়ে গেলেন কারবারিরা

কুমিল্লায় বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল জব্দ, পালিয়ে গেলেন কারবারিরা

কুমিল্লার বরুড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ করা হয়েছে। অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হলেও ঘটনাস্থল থেকে কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ খোশবাস ইউনিয়নের মুগুজী গ্রামের দাসপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার জানান, উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে একটি স্থান থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে।

তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ১৭ বস্তা ফেনসিডিলের বোতলসংখ্যা এখনো গণনা করা হয়নি। গণনা শেষে মাদকের সঠিক পরিমাণ নির্ধারণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শক সঞ্জয় সরকার আরও জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments