Homeওমানের সঙ্গে মতবিরোধে নয়, যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসনেই হরমুজ সংকট: ইরান

ওমানের সঙ্গে মতবিরোধে নয়, যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসনেই হরমুজ সংকট: ইরান

ওমানের সঙ্গে কোনো মতবিরোধের কারণে হরমুজ প্রণালি বন্ধ রয়েছে—এমন ধারণা নাকচ করে দিয়েছে ইরান। দেশটির দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনের কারণেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বর্তমান সংকট সৃষ্টি হয়েছে।

সোমবার তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে একটি নির্দিষ্ট রুট বা নৌপথ নির্ধারণে সমঝোতা প্রয়োজন। তবে শুধু এ ব্যবস্থা নিলেই পরিস্থিতির পুরোপুরি সমাধান হবে না।

তিনি বলেন, “হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচলের জন্য একটি নির্দিষ্ট পথ নির্ধারণ গুরুত্বপূর্ণ। তবে এটিই প্রণালির স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালুর একমাত্র শর্ত নয়।”

ওমানের সঙ্গে বিরোধের কারণে হরমুজ প্রণালিতে অচলাবস্থা তৈরি হয়েছে—এমন দাবি প্রত্যাখ্যান করে বাঘাই বলেন, “ইরান ও ওমানের মধ্যকার মতপার্থক্যের কারণে হরমুজ প্রণালি বন্ধ নেই।”

ইরানের এই মুখপাত্র অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনই এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলেছে এবং হরমুজ প্রণালিকে সংকটের মুখে ফেলেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। ফলে এ অঞ্চলে যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments