Homeদৈনিক সংবাদজাতীয়জুলাই স্মৃতি জাদুঘর অতীতকে ধারণ করে ভবিষ্যৎ নির্মাণের অনন্য উদ্যোগ: ড. ইউনূস

জুলাই স্মৃতি জাদুঘর অতীতকে ধারণ করে ভবিষ্যৎ নির্মাণের অনন্য উদ্যোগ: ড. ইউনূস

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর শুধু একটি জাদুঘর নয়, বরং এটি ইতিহাস সংরক্ষণের এক নতুন দৃষ্টান্ত। তাঁর ভাষায়, এই জাদুঘর অতীতের স্মৃতি ধারণের পাশাপাশি ভবিষ্যৎ নির্মাণের ভিত্তিও তৈরি করেছে।

বুধবার রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য জাদুঘর রয়েছে, যেখানে দীর্ঘদিনের ঐতিহাসিক নিদর্শন ও অতীতের বিভিন্ন উপকরণ সংরক্ষণ করা হয়। তবে জুলাই স্মৃতি জাদুঘরের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা।

তিনি বলেন, “এই জাদুঘরে বহু বছরের পুরোনো ইতিহাস নয়, বরং সদ্য ঘটে যাওয়া ঘটনাগুলো তাৎক্ষণিকভাবে সংরক্ষণ করা হয়েছে। এটাই এর সবচেয়ে বড় বিশেষত্ব।”

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যে স্মারক, দলিল, আলোকচিত্র বা অন্যান্য উপকরণ পাওয়া গেছে, সেগুলো দ্রুত সংগ্রহ করে জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। এর মাধ্যমে ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে একটি নতুন ধারা সৃষ্টি হয়েছে।

অধ্যাপক ইউনূসের ভাষায়, বিশ্বের অন্য কোথাও এ ধরনের তাৎক্ষণিক ইতিহাস সংরক্ষণের এমন উদাহরণ রয়েছে কি না, তা তাঁর জানা নেই। তবে জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে তিনি মন্তব্য করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments