Homeদৈনিক সংবাদজাতীয়নাগরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার ২

নাগরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার ২

টাঙ্গাইলের নাগরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাগরপুর সদর ইউনিয়নের দুয়াজানি গ্রামের মৃত বদরউদ্দিনের ছেলে বাহারুল ইসলাম ওরফে কানা বাহার এবং কাঠুরি গ্রামের ইমনের ছেলে মাছুম মিয়া। মামলার এজাহারে বাহারুল ইসলামের স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার উল্লেখ রয়েছে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুই আসামিকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুজনই মামলার এজাহারভুক্ত আসামি। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments